শ্রীবরদীতে গৃহবধূ খুন, স্বামী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক কলহের জেরে গোলেছা বেগম (৩২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গোলেছা উপজেলার ধিয়ারচর গ্রামের ফজল হকের মেয়ে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গোলেছার স্বামী রাশেদ আলীকে আটক করেছে। রাশেদ ওই গ্রামের মৃত বাইন উদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার বিকেলে শ্রীবরদী সদর ইউনিয়নের ধিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে ধিয়ারচর গ্রামের রাশেদ আলীর সঙ্গে গোলেছা বেগমের বিয়ে হয়। এই দম্পতির তিন ছেলে রয়েছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কলহ চলে আসছিল। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে রাশেদ ও গোলেছার মধ্যে চরম বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদ শ্বাস রোধ করে গোলেছাকে হত্যা করেন। ঘটনার পরপরই এলাকাবাসী রাশেদকে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোলেছার লাশ উদ্ধার ও রাশেদকে আটক করে।