শ্রীবরদীতে গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের শ্রীবরদী উপজেলা সদরের বাকশাবাইদ গ্রামের একটি মাঠ থেকে গতকাল মঙ্গলবার সাউফা বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাউফা শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের মামদামারী গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। প্রায় আট মাস আগে মামদামারী গ্রামের আনারকলি মিয়ার ছেলে হাফিজুর রহমানের সঙ্গে সাউফার বিয়ে হয়। হাফিজুর ঢাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিক।
গতকাল ভোরে সাউফা ঘর থেকে বের হন। এরপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। পরে বাকশাবাইদ গ্রামের একটি মাঠে তাঁর (সাউফা) লাশ পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ সকাল ১০টার দিকে সাউফার লাশ উদ্ধার করে।