শ্রীমঙ্গলে আহত মুখপোড়া হনুমান উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গুরুতর আহত অবস্থায় বিপন্ন প্রজাতির একটি মুখপোড়া হনুমান উদ্ধার হয়েছে। গতকাল সোমবার উপজেলার রাধানগর থেকে প্রাণীটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গতকাল সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পশ্চিম দিকের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর গ্রামের একটি স্থানে একটি প্রাপ্তবয়স্ক মুখপোড়া হনুমান আহত অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামবাসী।
পরে ওই গ্রামের সামছুল ইসলাম বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে চিকিৎসা করান। হনুমানটির দাঁত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, হনুমানটির মুখমণ্ডল, হাত-পা, বুক ও পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে। এ ছাড়া এটির লেজ কেটে ঝুলে গেছে। প্রাণীটিকে চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।