শ্রীমঙ্গলে দুর্বৃত্তদের হামলায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্বৃত্তদের হামলায় কাওছার মিয়া (২০) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। গত বুধবার বিকেলে উপজেলা শহরের কলেজ রোড এলাকায় হামলার ঘটনা ঘটে। কাওছার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলীনগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে কাজ শেষে শ্রীমঙ্গল শহরের কলেজ রোড দিয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে মারধর করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে রাত নয়টার দিকে কাওছার মিয়া মারা যান। খবর পেয়েপুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠায়।