শ্রীমঙ্গলে প্রতিপক্ষের হামলায় নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ির সীমানা ও পানি নিষ্কাশনের বিষয় নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম (২০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।
শাবানা বেগম পূর্ব লইয়ারকুল গ্রামের মৃত মতন মিয়ার মেয়ে এবং জয়নাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় শাবানার মা মায়া বেগম (৫০) ও তাঁর ভাবি সেলিনা বেগম (২৬) আহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, শাবানা বেগম বাবার বাড়িতে থাকতেন। সৎভাই বেলাল মিয়াসহ কয়েক জনের সঙ্গে তাঁদের বিরোধ ছিল। বেলা পৌনে একটার দিকে এ নিয়ে উভয় পক্ষে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে শাবানা বেগম আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।