শ্রীলঙ্কার ৬ নাগরিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশনের ছয় পরিচালকের দেশত্যাগ নিষিদ্ধ করেছেন দেশটির একটি আদালত। সে দেশের পুলিশ বলছে, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চুরি যাওয়া বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলারের কিছু অংশ শ্রীলঙ্কার ওই প্রতিষ্ঠানে গিয়েছিল।
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের অভিযোগ এবং পুলিশি তদন্তের ভিত্তিতে কলম্বোর মুখ্য হাকিম গিহান পিলাপিতিয়া গত সোমবার ওই নিষেধাজ্ঞা দেন।