শ্রুতলেখক পেয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শ্রুতলেখক পেয়েছে চট্টগ্রাম সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ১২ জন (একজন বুদ্ধি প্রতিবন্ধীসহ) জেএসসি পরীক্ষার্থী। নগরের দুটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১২ জন শিক্ষার্থী শ্রুতলেখক হতে রাজি হয়েছে বলে জানিয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১২ জন শ্রুতলেখকের মধ্যে আগেই পাঁচজন জোগাড় করা সম্ভব হয়েছিল। কিন্তু বাকি সাতজন শ্রুতলেখকের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন শিক্ষক ও অভিভাবকেরা। এ নিয়ে গত সোমবার ‘দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্রুতলেখক পাচ্ছে না’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।

দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, ‘রহমানিয়া স্কুল থেকে ছয়জন এবং রেলওয়ে স্কুল থেকে ছয়জন করে শিক্ষার্থী আমাদের দৃষ্টিপ্রতিবন্ধী জেএসসি পরীক্ষার্থীদের শ্রুতলেখক হিসেবে পরীক্ষায় অংশ নেবে। এ বিষয়ে দুই বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিবাচক মনোভাব দেখিয়েছে।’