শ্রেণিকক্ষে ধর্ষণের চেষ্টার অভিযোগে ছাত্র গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত মঙ্গলবার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ওই রাতেই কলেজের অধ্যক্ষ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, সকাল সাড়ে আটটার দিকে সহপাঠী বান্ধবীদের সঙ্গে ওই ছাত্রী স্কুলে লুকোচুরি খেলছিল। একপর্যায়ে ওই ছাত্রী একটি শ্রেণিকক্ষে লুকায়। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানটির দ্বাদশ শ্রেণির এক ছাত্র ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রীর চিৎকারে সহপাঠী ও শিক্ষকেরা এসে তাকে উদ্ধার করেন। এ সময় ওই ছাত্রকে আটক করে পুলিশে