শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে সহকারী শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের (৪৮) বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল বৃস্পতিবার উপজেলা পরিষদের সামনে থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া ওই শিক্ষিকা শ্লীলতাহানির অভিযোগে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
ওই শিক্ষিকা বলেন, প্রধান শিক্ষক তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হলে তিনি মীমাংসা করে দেন। কিন্তু ২ নভেম্বর অফিসকক্ষে কোনো শিক্ষক না থাকার সুযোগে তিনি তাঁর শরীরে হাত দেন। এ সময় তিনি চিৎকার করলে শিক্ষার্থী-শিক্ষকেরা এগিয়ে আসেন। পরে তিনি ইউএনওসহ পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর জানান, ওই শিক্ষিকা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও একই রকম অভিযোগ করেছিলেন। তাই ওই তাঁকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।