শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে আজ সোমবার সকালে আল মামুন মিলন (২৭) নামের এক বখাটেকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এক নারীর শ্লীলতাহানির দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ তাঁকে এ দণ্ড দেন।

আদালত সূত্র জানায়, আজ সকালে ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামের বগী বাজারের পশ্চিম পাশে ওই নারীর শ্লীলতাহানি করেন আল মামুন। এ সময় ওই নারীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে গিয়ে আল মামুনকে আটক করেন। পরে তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত ওই দণ্ড দেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান প্রথম আলোকে বলেন, মামুনকে কারাগারে পাঠানো হয়েছে।