শ্লীলতাহানির দায়েচার ছাত্র বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার হস্তীশুণ্ড এইচ এম ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের চার ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার বিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী ১৫ জুন সকালে এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে বেলা ১০টার দিকে বাড়িতে ফেরার পথে তার পথরোধ করে একই বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্র। এ সময় তারা শ্লীলতাহানির পাশাপাশি ছাত্রীটিকে মারধরও করে। বাধা দিতে গেলে তাদের হাতে লাঞ্ছিত হয় ছাত্রীটির তিন-চারজন সহপাঠী ও স্থানীয় এক যুবক। এ ঘটনায় পরদিন ওই ছাত্রীর মা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন।
প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, বিষয়টি নিয়ে গত শনিবার বিদ্যালয়ে জরুরি সভা আহ্বান করা হয়। সভায় ওই চার শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।