ষষ্ঠ শ্রেণির ছাত্রীটির বিয়ে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ের দিনক্ষণ ঠিক করেছেন অভিভাবকেরা। আজ রোববার মেয়েটির বিয়ে হওয়ার কথা।

মেয়েটির বাসা নগরের একটি বস্তিতে। একই বস্তির বাসিন্দা মো. মনিরের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে।

মেয়েটির চাচা বলেন, ‘ছেলে ও মেয়ে একে অপরকে পছন্দ করে। তাই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মেয়েটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। রোববার সকালে অভিভাবকদের ডেকে বোঝাব। বিয়েটা বন্ধ করার চেষ্টা করব।’

বাল্যবিবাহ বন্ধে চট্টগ্রামে কাজ করে ‘ফাইট ফর উইমেন্স রাইট’ নামের একটি সংগঠন। সংগঠনের সভাপতি রেহেনা বেগম বলেন, ‘আমরা বিয়েটি বন্ধ করার চেষ্টা করছি।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘এ ব্যাপারে ব্যবস্থা নিতে আমি একজন অফিসারকে দায়িত্ব দিচ্ছি।’