ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়ার আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া গ্রামে গতকাল মঙ্গলবার ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়ার আসর বসানো হয়েছিল। গতকাল সকালে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে। এই সময় পুলিশ একটি ষাঁড়ও আটক করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন, আবু ছিদ্দিক, মোমেন, মাহবুব, জাকির হোসেন, হারুন মিয়া, হাবিবুর, হাদিছ মিয়া, মুনসুর আলী, আবদুল লতিফ ও মোস্তফা।