ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার পারকী সমুদ্রসৈকত এলাকা থেকে আট হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ তাহের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পারকী সমুদ্রসৈকতে অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের সদস্যরা ইয়াবা ব্যবসায়ীদের ধাওয়া দিলে একটি ব্যাগ ফেলে তাঁরা পালিয়ে যান। ওই ব্যাগ তল্লাশি করে আট হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।