সংক্ষেপ ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ৪০ হাজার ইয়াবা বড়িসহ এক পিকআপ ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাত ১২টার দিকে নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর নাম ওমর ফারুক। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ফারুক। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জব্দ করা হয়েছে পিকআপ ভ্যানটিও। ফারুকের গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে।