সংখ্যালঘুর বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় এক সংখ্যালঘুর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পৌর শহরের পশ্চিম মেড্ডার রায় সাহেব বাড়িতে গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এতে পলাশ ভট্টাচার্য (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
ঘটনার ইন্ধনদাতা সন্দেহে জামাল হোসেন নামের এক কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।
রায় সাহেব বাড়ির মালিক আইনজীবী প্রণব ভট্টাচার্য অভিযোগ করেন, পুলিশ লাইনের কাছে তাঁদের ৩৪ শতাংশ পৈতৃক জমি রয়েছে। সেই জমি গতকাল দখল করতে যান রুস্তম আলী ও তাঁর লোকজন। বাধা দিলে রুস্তম আলীর নেতৃত্বে একদল লোক বাড়িতে হামলা চালায়। এ সময় প্রণবের বড় ভাই পলাশ আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মঈনুর রহমান বলেন, এ ঘটনায় ইন্ধনদাতা সন্দেহে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেনকে আটক করা হয়েছে, তবে রুস্তমকে আটক করা যায়নি।