সংখ্যালঘুরা আ.লীগের কাছে নিরাপদ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন কখনো নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গতকাল মঙ্গলবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম জেলার নেতারা শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

গতকাল দুপুরে নগরের প্রবর্তক মোড়ে শাহাদাত হোসেনের চেম্বারে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব আর কে দাশ রুপু, যুগ্ম আহ্বায়ক শিপন কুমার দেব এবংজে বি এস বোধি ভিক্ষু, অঞ্জন প্রসাদ, বাবুল শর্মা, ঝুলন রায়, নেপাল চন্দ্র, অরূপ কুমার নন্দী।

শাহাদাত হোসেন সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও সম্পত্তি দখলের উৎসব চলে। কারণ, এরা মুখে বলে একটা আর করে অন্যটা। আওয়ামী লীগের কাছে সংখ্যালঘুরা নিরাপদ নয়।