সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদে গত বুধবার মাছ ধরা নিয়ে দুই গ্রামের ৩০০ জন জেলের মধ্যে সংঘর্ষে আট জেলে আহত হয়েছেন। আহত কচুবাড়িয়া গ্রামের জেলে বেলায়েত (৩৫), সোনা মিয়া (২৮), জুয়েল (২৯), রফিকুল (১৮) মাহাবুব (১২) ও প্রতিপক্ষ খেতাছিঁড়া গ্রামের সোহরাব হোসেন (৩৬), ইয়াসিন (২৬) ও সুমনকে (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেলায়েত বলেন, দুপুরে বলেশ্বর নদে কচুবাড়িয়ার কয়েকজন মাছ ধরতে যান। খবর পেয়ে খেতাছিঁড়ার শাহ আলম লোকজন নিয়ে একই স্থানে মাছ ধরতে গেলে সংঘর্ষ হয়। তবে কচুবাড়িয়ার জেলেরা হামলা চালান বলে অভিযোগ করেন সোহরাব।