প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার হাঁপানিয়া গ্রামে গত সোমবার দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গৌরনদী থানায় পৃথক মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাঁপানিয়া গ্রামের তালুকদার ও হাওলাদার গোষ্ঠীর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সোমবার বিকেলে মোকছেদ হাওলাদারের খেতে দাঁড়িয়ে ছবি তোলেন ফজলুল হক তালুকদারের ছেলে লিমন ও তাঁর চাচাতো ভাই নাসিম। এ নিয়ে মোকছেদের সঙ্গে লিমন ও নাসিমের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাওলাদার পরিবারের বুলবুল ও জাকির লিমন ও নাসিমকে পিটিয়ে জখম করেন। এ খবরে তালুকদার পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে হাওলাদার পক্ষের সমর্থকদের ওপর পাল্টা হামলা চালান। ঘণ্টাব্যাপী সংঘর্ষে চলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।