সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের কুষ্টিয়া জেনারেল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিফায়েতপুর গ্রামের রণজিত বিশ্বাস ও জাহাঙ্গীর হোসেনের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলছে। গতকাল সকালে রণজিত পক্ষের লোকজন প্রতিপক্ষ জাহাঙ্গীর হোসেনের জমির ওপর দিয়ে নিজ খেতে গেলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।