সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তৈরি পোশাক কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে গতকাল সোমবার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গুলিতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাসদাইর এলাকায় অবস্থিত ডেফোডিল গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে মতি প্রধানের দলের সঙ্গে দীর্ঘদিন ধরে পিচ্চি মিজান ও গাফফারের দলের বিরোধ চলে আসছে। গতকাল বেলা দুইটায় এ নিয়ে কারখানার সামনে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলি হয়।