সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলার চরফ্যাশন উপজেলা সদরে ছাত্রলীগ ও তরুণ লীগের নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ২১ জন আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলা সদরের কলেজ রোড এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। আহত ব্যক্তিরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী ইলিয়াস একটি মামলা করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর তরুণ লীগের সভাপতি আবদুর রাজ্জাক আওয়ামী লীগের সাবেক সভাপতি মুকুল খানের ছেলে পৌরসভার দুই নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিন্টু খানকে মারধর করেন। এ নিয়ে তরুণ লীগ ও ছাত্রলীগের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।