সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গতকাল বুধবার খালের পানিতে পাট জাগ দেওয়া নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় চরপাড়া গ্রামে আয়ুব আলী মণ্ডল ও শরিফুল ইসলামের বাড়িতে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।