সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ক্যারম বোর্ডে জুয়া খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদী এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যায় নরিংদী সেতুর পাশে ক্যারম বোর্ডে জুয়া খেলার আয়োজন করা হয়। গতকাল সকালে জুয়া খেলা নিয়ে স্থানীয় আবুল কাশেম ও ওমর আলীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। গুরুতর আহত ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বলেন, ‘ঘটনা শুনেছি। তবে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।’