প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার ঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষ থামাতে গিয়ে একজন মারা গেছেন। আহত হয়েছেন পাঁচজন। মৃত ব্যক্তির নাম রশিদ মাতুব্বর (৭৫)। এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব ভূইয়ার এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক সরোয়ার হোসেনের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। দুই বছরে বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গতকাল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে সোহরাব ভূইয়ার দলের সদস্য মান্নান মিয়ার ছেলে ইমরান হোসেনকে (১৪) সরোয়ার হোসেনের দলের রেজাউল ও পলাশ মারধর করে।