প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে গতকাল রোববার সকালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দোয়াখানী গ্রামে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় একটি বাইসাইকেল কেনা নিয়ে ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সুমন ও নূরুল ইসলামের ছেলে আবদুর রহমানের মধ্যে বচসা হয়। একপর্যায়ে এ নিয়ে বড়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। গুরুতর আহত দুলাল মিয়া, আবদুল লতিফ, জয়ধর আলী, জুবেদ আলী, মোছাব্বির মিয়া, জিলু মিয়া, সেলু মিয়াসহ ১০ জনকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী জানান, বিষয়টি সালিসের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।