সংঘর্ষে আহত তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রামে প্রতিপক্ষের মারধরে আহত রুবেল হোসেন (২০) নামের এক তরুণ গতকাল বুধবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রুবেল হোসেন কুন্দগ্রাম পশ্চিমপাড়ার একরাম হোসেনের ছেলে।
এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন জানান, গতকাল বিকেলে রুবেল হোসেনকে তাঁর গ্রামে দাফন করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি।
গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে আদমদীঘির কুন্দগ্রামে রোপণ করা ধানখেতের মধ্য দিয়ে কলের লাঙল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে রুবেল হোসেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ভোরে মারা যান।