সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মন্নর আলী (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
দুই দল কিশোরের ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে মন্নর আলী গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক মাস চিকিৎসা দেওয়ার পর চার দিন আগে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে আসেন। এত দিন মন্নর আলী সংজ্ঞাহীন ছিলেন। গতকাল দুপুরে তিনি বাড়িতে মারা যান।