সংঘর্ষে আহত আ. লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আজিমপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত লালবাগ থানা আওয়ামী লীগের নেতা সাহাবুদ্দিন সাবু মারা গেছেন। আজ রোববার সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, গত শুক্রবার সকাল ১০টার দিকে আজিমপুরের ছাপড়া মসজিদ এলাকায় স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম ও আওয়ামী লীগের নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সাহাবুদ্দিন মারাত্মকভাবে আহত হন। আজ সকালে মারা যান তিনি।