প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীকে উত্ত্যক্ত করায় গতকাল বেলা তিনটায় ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আসাদুজ্জামান ফাহিম নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ছয় শিক্ষার্থীকে আটক করেছে। তাঁরা হলেন: ইলেকট্রনিকস প্রথম বর্ষের মাহমুদ হাসান, রানা, প্রকাশ রায়, মেকানিক্যাল দ্বিতীয় বর্ষের সম্রাট, বোরহানউদ্দিন ও তরিকুল ইসলাম। ইনস্টিটিউটের একাধিক শিক্ষার্থী জানান, এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় আসাদুজ্জামানের সঙ্গে মাসুমের বাগ্বিতণ্ডার জের ধরে এই ঘটনা ঘটে।