সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় পেঁয়াজখেতে পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী দুজন জানান, শুক্রবার দুপুরে পেঁয়াজখেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে মেহেরদিয়া গ্রামের বাচ্চু মাতুব্বর ও বাশার মাতুব্বরের মধ্যে বচসা ও কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ওই দুই ব্যক্তির প্রায় অর্ধশত সমর্থক সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মজিবর মুনশি, আজমত আলী ও আতিক মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।