সংঘর্ষে আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজি-অটোরিকশা স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। গতকাল শনিবার আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা পায়রা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় কৃষ্ণপুরা-গোলাকান্দাইল অটোরিকশা স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালক ইসহাক ও বেবিট্যাক্সিচালক আক্তারের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে তাঁদের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।