সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামের চিনির বাড়ি ও ফরসা বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে হুমায়ূন মিয়া ও সোনিয়া বেগম নামে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা চিনির বাড়ির সমর্থক। স্থানীয় লোকজন জানান, আধিপত্য বিস্তার করা নিয়ে বধুনগর গ্রামের ওই দুই বংশের লোকজনের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে দুই বাড়ির লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার সূত্র ধরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়েন।