সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার ভদ্রবিলা ও বাসগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী রামসিধি গ্রামে গত শুক্রবার সকালে নান্না মোল্যার ও লিয়াকত সিকদারের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ছয়টি বাড়ি ও বাসগ্রাম বাজারের চারটি দোকান ভাঙচুর করা হয়।

নড়াইল প্রতিনিধি