সংঘর্ষে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের সুবিদ বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। যুবলীগের আশরাফ সিদ্দিকী ও কলিন্স সিংহের নেতৃত্বাধীন দুই পক্ষ দুই দফা পাল্টাপাল্টি ধাওয়া করে। আহত ব্যক্তিদের মধ্যে জিল্লু মিয়াকে ছুরিকাহত অবস্থায় রাতেই এম এ জি ওসমানী মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই দুই পক্ষ সেখান থেকে চলে যায়।