সংঘর্ষে আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলাকায় আধিপত্য বিস্তার ও মেঘনা নদীতে বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হন। গতকাল মঙ্গলবার উপজেলার চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাসির উদ্দিন ও সাবেক ইউপি সদস্য মোতালিব হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।