সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ছয় ব্যক্তি আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রামকান্তপুর গ্রামের ওমর তালুকদারের সঙ্গে রব তালুকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের দুই নারীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ওমর তালুকদার এবং তার পক্ষের দাউদ তালুকদারের দুটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।