সংঘর্ষে তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুরে দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গতকাল বৃহস্পতিবার ভোরে সাইফুল মারা যান। নিহত তরুণের বাড়ি উপজেলার পিরিজপুর গ্রামে। বাবার নাম চান্দু মিয়া। প্রতিবেশী বকুল মিয়ার সঙ্গে চান্দু মিয়ার সীমানা নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।