সংঘর্ষে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জর্জরিয়া গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১৫ জন। জর্জরিয়া গ্রামের মোতালেব মিয়া ও নুরুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। তাঁরা দুজন সম্পর্কে চাচাতো ভাই। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হন। সংঘর্ষে গুরুতর আহত নুরুল ইসলামকে রাত সাড়ে আটটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত অন্যদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানার ওসি মকবুল হোসেন মোল্লা জানান, জমি নিয়েই দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নুরুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।