প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শনিবার দুই পক্ষের সংঘর্ষে আহাদ মিয়া (২২) নামের এক যুবক নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহাদ উপজেলার নবীপুর গ্রামের রবিউল্লাহ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার স্থানীয় দড়িলাপাং গ্রামের বাজারে নবীপুর গ্রামের জুয়াড়ি মালুম মিয়ার কাছে একই গ্রামের সুমন মিয়া জুয়া খেলার পাওনা টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় নবীপুর বাজারে দুই পক্ষের লোকজন দা, কিরিচ, চাপাতি, বল্লম, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মালুমের পক্ষের আহাদ টেঁটার আঘাতে গুরুতর আহত হন। আহাদকে নরসিংদী জেলা সদরে নেওয়ার পথে তিনি মারা যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।