সংঘর্ষে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত আজিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানায়, সোমবার রাত আটটার দিকে পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন পাঁচজন। আহত আজিজুর রহমান ও মামুন মিয়াকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আজিজুরের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।