সংঘর্ষে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি হলেন ঠাকুরভোগ গ্রামের আবদুল গফুরের ছেলে সাজ্জাদ মিয়া (৪৫)। পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরভোগ গ্রামের রাজা মিয়া আলাই মিয়ার কাছে ১৫ হাজার টাকা পেতেন। এই টাকা নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে প্রথমে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে আলাই মিয়ার বড় ভাই সাজ্জাদ মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।