সংঘর্ষে নিহত এক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালীতে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন ১০ জন। নিহত ব্যক্তির নাম আবদুল খালেক (৪৫)। গতকাল রোববার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামে এ ঘটনা ঘটে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ইলশা গ্রামে জায়গাজমি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেলোয়ার আজিম ও দেলোয়ার হোসেনের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।