প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগেঞ্জ গতকাল রোববার প্রতিপক্ষের হামলায় আবদুল হাই (৫০) নামের এক ব্যক্তি নিহত ও সাতজন আহত হয়েছেন। আবদুল হাই উপজেলার সাতআনি জামিরা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, এক একর জমি নিয়ে সাতআনি জামিরা গ্রামের মৃত আবদুস সাত্তারের চার ছেলের সঙ্গে মৃত আবদুল গোফ্ফারের নয় ছেলের বিরোধ চলছিল। সকােল সাত্তারের ছেলে আশরাফুল, আবুল কালাম, আবদুল হাই ও সাইদুর ওই জমিতে চাষাবাদ করতে যান। এ সময় গোফ্ফারের ছেলেরাসহ প্রায় পঞ্চাশজন হামলা চালান। এতে আশরাফুল, আবুল কালাম, সাইদুর ও আবদুল হাই গুরুতর আহত হন। পরে গুরুতর আহত আবদুল হাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে মারা যান।