সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ স্থাপন ও ২৮ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত বুধবার নাটোরের সিংড়া উপজেলার ইটালী বাজারের জয় বাংলা ক্লাবের সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই ক্লাব থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে রাসেল নামের স্থানীয় এক কেব্ল অপারেটর ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহেদুল ইসলাম ওই রায় দেন। নাটোর প্রতিনিধি|