সংরক্ষিত বনের গাছ কাটতে এসে পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনে গাছ কাটতে আসা পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হরিণঘাটা বন বিভাগের সদস্যরা গতকাল সোমবার একটি ট্রলারসহ তাঁদের হাতেনাতে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন নাসির মাতুব্বর (৪৮), আলম খন্দকার (৪৫), সিদ্দিক মাতুব্বর (৪০), আলমগীর মাতুব্বর (৩০) ও জাকির হোসেন (৩৫)। তাঁদের বাড়ি বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে।
হরিণঘাটা সংরক্ষিত বনের বিট কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার বলেন, সকালে বনের মধ্যে কেওড়াগাছ কাটার শব্দ পাওয়া যাচ্ছিল। এ সময় বন কর্মীদের নিয়ে গাছ কাটার সঙ্গে জড়িত পাঁচ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ১০টি কেওড়াগাছসহ একটি ট্রলার জব্দ করা হয়। গাছ কাটার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।