সংস্কৃতিকর্মী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুশীলন নাট্যদলের এক কর্মীকে সংগঠনের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অনুশীলন নাট্যদলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় গত ১৪ মার্চ ইজাজ আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এ ব্যাপারে ইজাজ আহমেদ বলেন, ‘আমি মিজানুরের সঙ্গে কথা বলেছি মাত্র। আমি মুক্তিযুদ্ধ চেতনার পরিপন্থী কিছু করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।’