আবারও শক্তিশালী বিস্ফোরণ-গুলি, বিকেলে ব্রিফিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগরের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলের’ কাছে আজ রোববার সকাল থেকে বেলা চারটা পর্যন্ত দফায় দফায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। এর মধ্যে অন্তত চারটি বিস্ফোরণ খুবই শক্তিশালী। এদিকে, অভিযানের ব্যাপারে বিকেল পাঁচটার দিকে পাঠানপাড়া জামে মসজিদের কাছে ব্রিফিং করা হবে।

সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি হামলার পর থেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে হামলার স্থান হলুদ ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে। ছবিটি রোববার বেলা সাড়ে তিনটার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ
সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি হামলার পর থেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে হামলার স্থান হলুদ ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে। ছবিটি রোববার বেলা সাড়ে তিনটার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল নয়টা ৫৭ মিনিট, সকাল ১০টা ৭ মিনিট, বেলা ১১টা ৪৩ মিনিট ও বেলা দুইটা ৪১ মিনিটে শক্তিশালী চারটি বোমার বিস্ফোরণ হয় আতিয়া মহল ও আশপাশে; এর মধ্যে তৃতীয় ও চতুর্থ বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী। বিস্ফোরণের পর গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল ৩টা ১৫ মিনিট থেকে অনেকগুলো গুলির শব্দ শোনা যায়।

সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি হামলার পর থেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে হামলার স্থান হলুদ ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে। সতর্ক অবস্থানে পুলিশ। ছবিটি রোববার বেলা সাড়ে তিনটায় তোলা। ছবি: আনিস মাহমুদ
সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি হামলার পর থেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে হামলার স্থান হলুদ ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে। সতর্ক অবস্থানে পুলিশ। ছবিটি রোববার বেলা সাড়ে তিনটায় তোলা। ছবি: আনিস মাহমুদ

১১টা ৪৩ মিনিটের বিস্ফোরণের পর ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় থাকা পুলিশের এক সদস্য বলেন, বিস্ফোরণের পর আতিয়া মহলের পলেস্তারা খসে পড়েছে। দেখে মনে হচ্ছে ভবনটি কিছুটা হেলে পড়েছে।

গতকালের বোমা হামলায় আহত হয়ে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন। ছবি: আনিস মাহমুদ
গতকালের বোমা হামলায় আহত হয়ে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন। ছবি: আনিস মাহমুদ

গতকাল শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক, পাড়াইরচক থেকে পীর হবিবুর রহমান চত্বর পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও দলবদ্ধভাবে চলাফেরা না করার আদেশ জারি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, উদ্ধার করা ৭৮ জনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

অভিযানের বিষয়ে ব্রিফিং করার তথ্য নিশ্চিত করেছেন জেদান আল মুসা।