সখীপুরে আরও দুটি মোটরসাইকেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা সুমনকে (৩৫) গতকাল শনিবার সকালে টাঙ্গাইল আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। আদালত আজ রোববার রিমান্ডের শুনানির দিন নির্ধারণ করেছেন।
এদিকে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে উপজেলার হতেয়া গ্রাম থেকে পুলিশ আরও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
গত বৃহস্পতিবার সুমনকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামালিয়াচালা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল শনিবার প্রথম আলোয় ‘সখীপুরে এক বছরে অর্ধশত মোটরসাইকেল চুরি’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।