সখীপুরে এক নারী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে এক নারী ক্ষুদ্র ব্যবসায়ী গণধর্ষণের শিকার হয়েছেন। গত শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় ওই নারী সখীপুর থানায় গত রোববার বিকেলে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রোববার রাতে পুলিশ ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই নারী চটের বস্তা দিয়ে থলে বানিয়ে বিক্রি করেন। শনিবার বিকেলে চার যুবক ফোনে ব্যাগ কেনার কথা বলে তাঁকে একটি স্থানে আসতে বলেন। সেই অনুযায়ী ওই নারী মাঠে আসার উদ্দেশে বাসা থেকে রওনা দেন। কিন্তু পথেই চার যুবক তাঁকে ধর্ষণ করেন।